• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

Reporter Name / ৭৫৬ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ডাকাতি করতে এসে গণপিটুনিতে এক কুখ্যাত ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল (৩২) পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মতিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ অগনিত মামলা রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার বাড়ীতে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ীতে ডাকাত পড়েছে এমন শোর-চিৎকার শুরু করলে স্থানীয়রাএগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে। এসময় ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে গেলেও গণপিটুনিতে কুখ্যাত ডাকাত জামাল ওরফে সোহেল নিহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গণপিটুনিতে নিহত জামাল ওরফে সোহেল একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ একাধিক মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category