• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name / ৪৪৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাজিয়া বেগম (৫০) ইউসুফনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে আছে।
জানা যায়, নিহত গৃহবধূ রাজিয়া বেগম দুইবার স্ট্রোক করে এবং পেটের পীড়ায় দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। অন্যদিকে তার স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শেষ করে বড় ছেলের বউয়ের সাথে রান্নার জন্য সবজি কাটাকুটি করছিল। সবজি কাটার একপর্যায়ে নিজ ঘরে ঢুকে তার পরনে থাকা ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category