• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

মুরাদনগরে গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে মাশরুম চাষের উপকরণ বিতরণ

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মাশরুমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। বাংলাদেশ বিগত ৯০ এর দশকে প্রথম বানিজ্যিকভাবে মাশরুম আবাদ শুরু হয়। বর্তমানে এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলায় ১৩ জন কৃষাণীর মাঝে ওয়েস্টার মাশরুম উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ ও উপকরন বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রঙ্গনে গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে মাশরুমের স্পন, লোহার রেক, ত্রিপল, পাটের বস্তা, স্প্রে মেশিন ও সাইনবোর্ড বিতরণ করেন কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু জানান, প্রাথমিক ভাবে ১৩ জন উদ্যোক্তার মাঝে এ উপকরন বিতরণ করা হয়েছে। পরবর্তিতে সফলতার ভিত্তিতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, মাশরুম চাষে পারিবারিক ও স্থানীয় পুষ্টির চাহিদা মিটবে, একই সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
ছালিয়াকান্দি গ্রামের উদ্যোক্তা উম্মে কুলসুম ও বাখরনগর গ্রামের উদ্যোক্তা পারুল বেগম জানান, তারা প্রদর্শনির উপকরন পেয়ে খুবই আনন্দিত। আশা করছেন এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান এর ব্যবস্থা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category