• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে চুরির বিচার করায় সালিশকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন ভবনের ‘রড’ চুরির অপরাধের বিচার করায়, সালিশকারীদের আসামি করে আদালতে মামলা দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার বেলা ১০টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে বাখরাবাদ রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এ বছরের ১৮ মার্চ শুশুন্ডা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনের রড চুরির অপরাধে নাজির নামের এক যুবকের বিচার করে স্থানীয় সালিশকারীরা। সেই বিচারে অভিযুক্ত নাজিরের বাবা আলী মিয়ার উপস্থিতিতে চুরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আলী মিয়া জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ না করে উল্টো মার্চ মাসের ৩১ তারিখ এলাকার ১০ জনের নাম উল্লেখ করে সালিশকারীদের বিরুদ্ধে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর ১১ নং আমলি আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এর মধ্যে একজন স্কুল পড়ুয়া ও আরেকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীর নামও রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যেন এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হয়।
বক্তারা আরো বলেন, হাতেনাতে চোর ধরেও যদি আসামি হতে হয় তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আর কেউ এগিয়ে আসবে না।
তারা অভিযোগ করে বলেন, একটি মীমাংসিত বিষয়কে পুঁজি করে এলাকার একটি কুচক্রি মহলের ইন্দনে রড চোর নাজিরের পিতা আলী মিয়াকে দিয়ে আদালতে মিথ্যা মামলা করায়। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই।
তারা আরো বলেন, নাজির ও তার সাঙ্গ পাঙ্গরা এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে থাকে। এলাকাবাসী এগুলোর প্রতিবাদ করতে গেলে উল্টো তারা বিভিন্নভাবে মামলা হামলার ভয় দেখায়। আমরা এর প্রতিকার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল আজকার, আশরাফুল হক, আব্দুল জলিল, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল কাদির, মোঃ রফিক, আবু তাহের, আব্দুল মতিন, আব্দুর রব, শাহ আলম, বদির মিয়া, জামাল হোসেন, নুরে আলম, কামরুল, আক্তার হোসেন, আবু মুসা, আলেক মিয়া, মোবারক হোসেন সহ এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category