• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

Reporter Name / ৭২৪ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে  এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
উদ্বোধন শেষে কাজী নজরুল মিলনায়তনে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।
শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী,  ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, আবু মুসা আল কবির, গোলাম কিবরিয়া খোকন, শিমুল বিল্লাল, শুকলাল দেবনাথ, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খান, রহিম পারভেজ, মোঃ তৈয়বুর রহমান তুহিন, মোহাম্মদ ইকবাল সরকার, মোঃ আরমান প্রমুখ।
আগামী ১৯ সেপ্টেম্বর কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর মহদয়ের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা শেষ হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category