• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপজেলা পর্যায় সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর,(কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে জাতীয় টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদান ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন, বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল,   সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, সাংবাদিক সফিকুল ইসলাম সহ শিক্ষক ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সভায় টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং টাইফয়েড ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, টাইফয়েড ভ্যাকসিন রুটিন টিকাদান কর্মসূচিতে ব্যবহারে অগ্রাধিকার পাচ্ছে, কারণ এটি উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং কম বয়সী শিশুদের জন্য উপযোগী এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।
উল্লেখ্যঃ ১২ অক্টোবর থেকে প্রথম দশ কর্ম দিবস উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে এবং স্কুল ক্যাম্পেইন শেষ হলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ উপজেলার সকল টিকাদান কেন্দ্রে ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। এবার উপজেলার ১ লাখ ৬৬ হাজার শিশুকে বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category