• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র মুরাদনগরে আওয়ামীলীগ নেতা মাসুক গ্রেপ্তার মুরাদনগরে সিনিয়র সাংবাদিক শাহ আলম জাহাঙ্গীর মারা গেছেন মুরাদনগরে বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধন সফল হজ কার্যক্রম সম্পন্ন: বাংলাদেশের হাতে সৌদি আরবের ‘হজ ২০২৭ রোডম্যাপ’

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকালের দিকে দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকার পাড়া বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় নিহত ওই যুবক। সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়। পরে লক্ষীপুর গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category