• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মুরাদনগরে ধামঘর উঃ পাড়া মরহুম জয়নাল আবেদীন মহিলা মাদরাসার শুভ উদ্বোধন

Reporter Name / ৫৯১ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় সৃষ্টিশীল যুগোপযোগী শিক্ষার
শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের
ধামঘর গ্রামে নতুনত্বের অঙ্গীকার নিয়ে ধামঘর উঃ পাড়া মরহুম জয়নাল আবেদীন
মহিলা মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মাদরাসার শুভ উদ্বোধন করেন মুরাদনগর জামিয়া
ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (মুরাদনগর বড় মাদরাসা) মাদরাসার খতিব মাওলানা
মুফতি আমজাদ হোসেন।
শনিবার (৩ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) দুপুরে অনুষ্ঠিত এ শুভ উদ্বোধনে উপস্থিত
ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী আলহাজ্ব আব্দুল কাদের, মাদরাসার
পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ, আওয়ামীলীগ নেতা বশির আহমেদ,
বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, নজরুল ইসলাম, হাজী আঃ মতিন মীর, হাজী মোঃ
তারু মীর, হাজী আঃ লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদরাসার প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী আলহাজ্ব আব্দুল কাদের বলেন, মুরাদনগরে
অনেকগুলো মহিলা মাদরাসা রয়েছে। সকল প্রতিষ্ঠানেই ভালো পড়াশোনা হয়। কিন্তু
আমার প্রতিষ্ঠিত মাদরাসাটি মানের দিক থেকে হবে শ্রেষ্ঠ এবং আন্তর্জাতিক
মানের। আর শিক্ষাকার্যক্রম হবে স্পেশাল।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ বলেন, আমাদের মাদরাসায়
রয়েছে নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, কিতাব
বিভাগ। পাশাপাশি বাংলা, ইংরেজী ও গনিত বিষয়ে শিক্ষা দেওয়া হবে। মেয়েদের
নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা।
উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কামনার্থে দোয়া ও মুনাজাতের
মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category