• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

মুরাদনগরে নতুন পাঠ্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু

Reporter Name / ৭৪২ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে জাতীয় পাঠ্যক্রম কাঠামোর উপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর আয়োজনে শুক্রবার (৬ জানুয়ারী) থেকে উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২০ জন শিক্ষকের এ প্রশিক্ষণ শুরু হয়। পাঁচ দিনের এ প্রশিক্ষণটি ৬, ৭, ১৩, ১৪, ১৫ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরী, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও বিভিন্ন বিষয়ের মাস্টার ট্রেইনাররা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, সকাল থেকে আমরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করছি। শিক্ষকদের অংশগ্রহণ ভালো। নতুন শিক্ষাক্রমের শিক্ষা বদলে যাচ্ছে, এ বদলে যাওয়া শিক্ষার সঙ্গে শিক্ষকরা যেন খাপ খাইয়ে নিতে পারেন সেজন্য তাদের সাহস দিচ্ছি। তাদের বদলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category