• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে পিতার স্মরণে পুত্রের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৩৮৬ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

বর্তমান সমাজে অনেক সন্তান জীবিত বাবা, মায়ের খোঁজ খবর না নেয়ার অভিযোগ অহরহ ঘটলেও ব্যতিক্রম মুরাদনগরের আবু বকর সিদ্দিক। পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বহু বছর আগে। জন্মদাতা সেই প্রয়াত পিতার স্মরণে প্রতি বছর এলাকায় ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
আবু বকর সিদ্দিক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মরহুম মৌলভী আবদুল হামিদের ছেলে।
আবু বকর সিদ্দিক তার প্রয়াত পিতার স্মরণে শুক্রবার বিকেলে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং  পাঁচশতাধিক মানুষ নিয়ে একটি ইফতার মাহফিল করেন।
এসময় আবু বকর সিদ্দিক বলেন প্রতিবছর এই দিনে তার পিতা মরহুম মৌলভী আব্দুল হামিদের স্বরণে ঘোড়াশাল কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করি এবং আমার সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করার চেষ্টা করি। ঈদের আগে আবারও এলাকার দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনিসহ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
ইফতার মাহফিলে মরহুম মৌলভী আব্দুল হামিদ এবং ঘোড়াশাল এলাকার কবরবাসীর জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category