• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র মুরাদনগরে আওয়ামীলীগ নেতা মাসুক গ্রেপ্তার মুরাদনগরে সিনিয়র সাংবাদিক শাহ আলম জাহাঙ্গীর মারা গেছেন মুরাদনগরে বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধন সফল হজ কার্যক্রম সম্পন্ন: বাংলাদেশের হাতে সৌদি আরবের ‘হজ ২০২৭ রোডম্যাপ’ মুরাদনগরে আলেম ওলামাদের সাথে বিএনপি নেতার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ|
শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় ও রবিবার (৭ জুন) বিকালে বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়|
আটককৃতরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুলতান সরকারের ছেলে মোঃ হোসেন সরকার (৫০) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আলী হোসেন (৫০)|
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পৃথক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে| অভিযানে শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে মোঃ হোসেন সরকারকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এসআই নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স| অপরদিকে রবিবার বিকালে জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আলী হোসেনকে আটক করে এসআই রাজু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স| মোঃ আলী হোসেন বাখরাবাদ এলাকার গাংগাটিয়া গ্রামে ভাড়া থাকতেন বলে জানা যায়| আটককৃতদের মধ্যে মোঃ হোসেন সরকারকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মোঃ আলী হোসেনকে সোমবার সকালে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে|
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে|
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স| মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে| কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category