• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

মুরাদনগরে পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৮৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৮ পিস ইয়াবাসহ মোঃ নাজির (৪০) ও মোঃ হোসেন সরকার (৫০) কে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার বিকালে ও রাতে (১৮ এপ্রিল) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নাজির উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা কাঁছারিকান্দি (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত কালু মোল্লা ছেলে এবং মোঃ হোসেন সরকার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ (পশ্চিম পাড়া) গ্রামের সুলতান সরকারের ছেলে।
মুরাদনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে এসআই রুহুল আমিন সংগীয় ফোর্স‘সহ মুরাদনগর সদর ইউনিয়নের মুরাদনগর মধ্যপাড়া রামচন্দ্রপুর রোডে রবি টাওয়ারের পাশে মাদক কেনাবেচার সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজির কে গ্রেপ্তার করে।
অপরদিকে শুক্রবার রাতে এসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ
নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর এলাকার মদিনা ব্রিকস ফিল্ডের সামনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন সরকার কে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category