• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে প্রতিবন্ধিকে পিটিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার

Reporter Name / ৮৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী ইকবাল হোসেন(২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামে গাছ থেকে আমপারাকে কেন্দ্রকরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই নং এজাহার নামীয় আসামী ইকবাল হোসেন চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার দুদিন পর নিহতের ভগ্নিপতি মো: ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।
উল্লেখ্যঃ ঈদের পরদিন রবিবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের দড়িপাড়া এলাকায় গাছথেকে আমপারাকে কেন্দ্রকরে আরিফ নামের এক কিশোর অরুনা বেগমকে মারধর করে। বোনকে মারধর করায় তার প্রতিবন্ধি ভাই সেলিম প্রতিবাদ করে। এসময় আরিফ ও ইকবালসহ ৫/৭ জনের একদল বখাটেরা সেলিমকে ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর সেলিম মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার দুদিন পর আহত অরুনা বেগমের স্বামী মোঃ ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category