• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরন শুরু

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩ শত ৬৩টি বিদ্যালয়ের প্রায় ৬২ হাজার ৬ শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস। রবিবার সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ৬২ হাজার ৬ শত শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ১২ হাজার ২ শত টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, মদন গোপাল চক্রবর্তী, শাহাদাত হোসেন চক্রবর্তী, হায়াতুন্নবী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক জাকির হোসেন মীর, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নল হোসেন, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, উৎরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ সরকার, মদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিনসহ স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category