• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline
বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল মুরাদনগরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মুরাদনগরে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

মুরাদনগরে বিএনপি কর্মীর দুই পুকুরে বিষ দিয়ে ১৫লাখ টাকার মাছ নিধন

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে এক বিএনপি কর্মীর পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে ১৫লক্ষ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এতে বিএনপি কর্মী বিল্লাল সরকারের দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মারা গেছে।

ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান প্রতিদিনের মত সকাল বেলা আমার চাষাবাদ করা ২টি পুকুর দেখতে যাই।
পুকুরপাড়ে গিয়ে দেখি আমার ২টি পুকুরে মাছ মরে পানিতে ভেসে উঠেছে। রাতের বেলা কে বা কাঁহারা আমার পুকুরে বিষ দিয়ে আমার মাছ গুলো মেরে ফেলেছে। এতে আমার আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান ছোটাছুটি করার এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা আলম মিয়া ছেলে সোহেলের ঘরের পাশে গেলে সেখানে মাছ মারার বিষের গন্ধ পাই। তখন তা খোজ করতে গেলে তার ঘরে আমি মাছ মারার বিষ দেখতে পাই এবং স্থানীয় লোকজনদেরকে দেখাই। সোহেলের সাথে কিছুদিন আগে পুকুরের মাটি কাটা নিয়ে ঝামেলা হয়। আমি ধারনা করছি সোহেল শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, এর সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দ আলী আহম্মদ জানান সকালে বিল্লাল মিয়া দুই পুকুরে বিষ দেওয়ার কথা শুনতে পাই তখন এখানে আসলে সোহেল মিয়ার ঘরের কাছ থেকে যাওয়ার সময় আমি বিষের গন্ধ পাই তখন স্থানীয় লোকদেরকে এনে নিশ্চিত হই যে এটা মাছ মারার বিষ। সোহেলের ঘরে মাছ মারার বিষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয় জানান বিএনপি কর্মী বিলাল সরকার বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন। সে অনেকদিন থেকেই এই ২টি পুকুরসহ আর অন্যান্য পুকুরে চাষবাস করে । কিন্তু মাছের সাথে কেন শত্রুতা করল। বিল্লাল মিয়ার অনেক ক্ষতি হয়ে গেল।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত বিষয়টি উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category