• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মুরাদনগরে বিদ্যুৎ চুরি করে অটোরিক্সা চার্জ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

Reporter Name / ৬৩৩ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর,(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিক্সা চার্জ করার অপরাধে একটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দ্রনাইল বাজারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ বাঙ্গরা জোনাল অফিসের নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানার যৌথ অভিযানে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় ০৮/১০টি চার্জারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঙ্গরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: রেজাউল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানা পুলিশ যৌথ ভাবে চন্দ্রনাইল বাজারে শাহ আলমের গ্যারেজে অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগের সত্যতা পাই। আমরা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করি এবং আলামত হিসেবে কিছু অটোরিক্সার চার্জার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category