• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন

মুরাদনগরে ভয়াবহ আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি

Reporter Name / ৫৪৬ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ১ টার দিকে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস মুরাদনগর থেকে এসে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। অধিকাংশ ব্যবসায়ী দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাওয়ায় অনেকেই মালামাল বের করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৩ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আমজাদ হোসেন জানান, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category