• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কঠোর মুরাদনগর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১মাসের জেল যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২

মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে অরবিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের রাতেই মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরদিন সকালে তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category