• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মুরাদনগরে মাধ্যমিক বিজ্ঞান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৫৬৭ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলতে এবং তাদের মাঝ থেকে বিজ্ঞান ভীতি দূর করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক বিজ্ঞান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-৩ মুরাদনগর এর সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

এসময় পরীক্ষা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম প্রমুখ।
এ সময় বিজ্ঞান বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্যঃ গত ১৪ই অক্টোবর হারুনুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রাথমিক পর্যায়ের
বিজ্ঞান বৃত্তি পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category