• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরকে সম্মাননা প্রদান

Reporter Name / ৩১৮ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত কারণে মুরাদনগর বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ১৪জন শিক্ষক কর্মচারীরকে ২ লাখ ৪৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত্যু শিক্ষকদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননী ভাতা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
সমিতির নেতৃবৃন্দ জানান, অবসরপ্রাপ্ত ও মৃত্যুজনিত শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহায়তা অথবা সংবর্ধনার মাধ্যমে সমিতি সম্মান প্রদর্শন করে থাকে, যা মূলত তাদের দীর্ঘ ও সেবামূলক জীবনকে স্বীকৃতি দেয় এবং অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এটি শিক্ষক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা অবসরের পর আর্থিক ও সামাজিকভাবে যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারেন, তা নিশ্চিত করতে মুরাদনগর বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতি কাজ করে।
ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জাঙ্গাল বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগ, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাঈম সহ সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category