• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

Reporter Name / ৪৮৪ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শনিবার (১৩ জুলাই) ভোরে অভিযান চালিয়ে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামী খোষঘর গ্রামের মোঃ মিলন মিয়া বেগ এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম এর  নির্দেশনায় এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ খোষঘর এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন ওরফে মনু বেগ (৫২) কে আটক করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম বলেন, গত ২৩ এপ্রিল ১৯৯৬ সালের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে  আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category