• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

Reporter Name / ৫৩৫ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল্লাহ নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ গ্রাম সিংহারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আব্দুল্লাহ (৪০) সিংহারিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। সে সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদেরকে মাদ্রার পাশে থাকা তার নিজ ঘরে নিয়ে যেত। প্রতিদিনের মতো ভুক্তভোগী ওই ছাত্রী মাদ্রাসায় গেলে ক্লাস রুমে জায়গার সংকট দেখিয়ে আব্দুল্লাহ তার নিজ ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পড়ানো এক ফাকে ওই ছাত্রীকে কাউকে না বলার ভয় দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category