• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে সাংবাদিক মনির খান মারা গেছেন

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।। 

মুরাদনগরের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনির হোসেন খান ইন্তেকাল করেছেন।
সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বাদ যোহর মুরাদনগর বড় মাদ্রাসার মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে।
সাংবাদিক মনির হোসেন খানের ভাগিনা আরিফ গাজি জানান, “মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।”
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শোকবার্তায় তাঁরা বলেন, মনির হোসেন খান ছিলেন একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু মুরাদনগরের সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category