• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে হাত ভাঙ্গা শিশু শিক্ষার্থীর পাশে ‘হাসির ফেরিওয়ালা’ মো. নাজিম উদ্দিন,

Reporter Name / ৭৯০ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে দরিদ্র পরিবারের একটি হাত ভাঙ্গা শিশু শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘হাসির ফেরিওয়ালা’। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দারোরা গ্রামে শিশু শিক্ষার্থী মারজানা আক্তার(৮) এর চিকিৎসার জন্য তার মায়ের হাতে নগদ = ১০,০০০/- দশ হাজার টাকা তুলে দেন সংগঠনের সদস্যরা। অসুস্থ শিক্ষার্থী দারোরা গ্রামের মৃত খোকন মিয়ার মেয়ে। তার মায়ের নাম রিনা আক্তার।
জানা যায়, মুরাদনগর উপজেলার দারোরা পূর্বপাড়া গ্রামের মৃত খোকন মিয়ার মেয়ে মারজানা আক্তার দারোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের জমি আছে ঘর নেই প্রকল্প থেকে পাওয়া একটি ঘরে মা ও প্রতিবন্ধি এক ভাই নিয়ে তার বসবাস। বছর পেরিয়েছে বাবা মারা গেছে। পরিবারে উপার্জন করার মত কেউ নেই। কিছুদিন আগে মারজানা তার স্কুলের বারান্দায় দাড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে এসে তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙ্গে যায়। তাকে ডাক্তার দেখিয়ে হাতে ব্যান্ডেজ করা হলেও ২২দিন অতিবাহিত হয়েছে হাড় জোড়া লাগেনি। ডাক্তার বলেছে অপারেশন লাগবে। টাকার অভাবে মা রিনা তার চিকিৎসা করাতে পারছে না। এমন তথ্য পেয়ে সেচ্ছাবেী সংগঠন ‘হাসির ফেরিওয়ালা’র সদস্যরা অর্থ সংগ্রহ করে মারজানার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা অসুস্থের মায়ের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহেদী হাসান শুভ, সানাউল্লাহ সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category