• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে হাদীকে হত্যার প্রতিবাদে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুম’আ মুরাদনগর বড় মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদনগর থানার সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শুরা সদস্য মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান, মুফতি তারেক মাহমুদ ও মোঃ ইব্রাহিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ও দেশপ্রেমিক। ভারতের মদদে স্বৈরাচারী দোসররা তাকে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। তাঁকে হত্যা করে সত্যের কণ্ঠকে কখনো স্তব্ধ করা যাবে না। আগামীতে লক্ষ হাদী বুক টেনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভারতের মদদে দিবালোকে গুলিবিদ্ধ করে এই হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের শামিল।
বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালেই আজ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। তবে শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে ভারতীয় আধিপত্যবাদ – নিপাত যাক, দিল্লি – না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার কর —এমন নানা ধরনের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category