• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

মুরাদনগরে ১২ কেজি গাঁজা-প্রাইভেটকারসহ গ্রেফতার এক

Reporter Name / ৬৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় জুয়েল রানা (২৩) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহিত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
বুধবার রাতে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়কের ব্রীজের উপর অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত জুয়েল রানা ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দাতপুর ইউনিয়নের দাতপুর গ্রামের বাবলু মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে এক দল পুলিশ থানাধীন বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীর পাড় কাউনিয়ামুড়ি এলাকার বাঙ্গরা বাজার-বিষ্ণপুর সড়কের ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় একজন লোক একটি সাদা রং এর প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতা আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category