• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ মঞ্জুর ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে মুরাদনগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্ৰাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মঞ্জুর ইসলাম পাহাড়পুর রসুলির বাড়ির মোঃ ফরিদ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স পাহাড়পুর গ্ৰামে রসুলির বাড়ির ফরিদ মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ মঞ্জুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মঞ্জুর ইসলাম নামে এক মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category