• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৬৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তিএই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতি ও অতিথিরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category