• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও ৭টি রামদাসহ সাতজন গ্রেপ্তার

Reporter Name / ৭০২ Time View
Update : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ ৭জনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশি অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের মৃত আঃ লতিফ ভূইয়া ওরফে মনির আলীর ছেলে দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের ধনুু মিয়ার ছেলে সোহেল (২৮), রুক্কু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), জসিম উদ্দিনের ছেলে উজ্জল (২২), মৃত সুন্দর আলী ভূইয়ার ছেলে নুরু ভূইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মৃত ভুট্টু মিয়া ওরফে স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ চৌধূরী (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রাতে বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক ব্যবসায়ী দূর্বাজ ভূইয়ার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় দূর্বাজ ভূইয়ার বাড়িতে তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথক ভাবে দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category