• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএনপি’র নির্বাচনী গণ সংযোগ

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরি করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নির্বাচিত করতে এলাকায় গণ সংযোগ করেছে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ধামঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ নির্বাচনী গণসংযোগ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল সরকার, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা, সাধারণ সম্পাদক চিনু আক্তার, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তাছলিমা নাসরিন, সহ-সভাপতি ফারজানা বেগম, আনোয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার, সাংগঠনিক সম্পাদক লায়লা মতিন, ছাত্রনেতা নাহিদুল নাঈম, বিএনপি নেতা হাবিবুর রহমান, মহিলা দলের সদস্য সাথী আক্তার, মমতাজ, নাসিমা বেগম, সাজু বেগম রোকসানা আক্তার, কুলসুম আক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা।
এসময় নেতৃবৃন্দ এলাকার বাড়ি বাড়ি গিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন ও আগামী নির্বাচনে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়দাবাদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্য ভোটারদেরকে অনুরোধ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category