• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগর বাঙ্গরা থানায় ওয়ারেন্ট ভুক্ত ৮ আসামি গ্রেফতার

Reporter Name / ২৭১ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরের নির্দেশনায় বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার বাখরবাদ এলাকার মোসাঃ রুমি বেগম, বৈলাবাড়ি গ্রামের তাসলিমা, বাখরবাদ সাহেবনগর এলাকার সেলিনা আক্তার, সাহেবনগর মধ্যপাড়ার সালমা আক্তার, আড়ালিয়াকান্দির মোঃ বিল্লাল হোসেন, মকলিশপুর গ্রামের ইমন আহমেদ, ঘোষঘর গ্রামের মোঃ কালা মিয়া, গাজীপুর মোল্লা বাড়ীর মোঃ কবির হোসেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। ওসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি আরো বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category