• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখতে গেলেন কায়কোবাদ

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে হাসপাতালে ছুটে যান কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রবিবার সন্ধ্যায় নিজের অসুস্থ শরীর নিয়েও ঢাকা থেকে নেতা কর্মীদের নিয়ে দ্রুত কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ছুটে যান কায়কোবাদ। সেখানে তিনি কাজী তাহমিনা আক্তারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উক্ত হাসপাতালের চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন। কর্মীর প্রতি এমন নজির বিহীন ভালোবাসায় মুরাদনগর উপজেলার মানুষের প্রশংসায় ভাসছেন কায়কোবাদ।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, কায়কোবাদ দাদা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দাদা মুরাদনগরের মানুষের আস্থা ও ভালোবাসার এক নাম। তিনি শুধু কর্মী নয়, যে কোন মানুষের সমস্যার কথা শুনলেই তিনি ছুটে যান। সকল মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কর্মীদের প্রতি এমন ভালোবাসা মুরাদনগরে নজিরবিহীন। ষরযন্ত্র করে দাদার জনপ্রিয়তা কখনো দমিয়ে রাখা যায়নি, কখনো দমিয়ে রাখতে পারবেও না।

উল্লেখ্যঃ রবিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী গণ সংযোগে যান উপজেলা মহিলা দল। এ সময় পরিকল্পিতভাবে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। পরে গুরুতর আহত তাহমিন আক্তারকে নেতাকর্মীরা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category