• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগর মুগসাইর গ্রামে বিএনপি’র নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরির লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর হাতকে আরো শক্তিশালী করতে শুক্রবার রাতে মুগসাইর গ্রামে নির্বাচনী আলোচনা সভা করে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
স্থানীয় বিএনপি নেতা আব্দুল জব্বার সরকারের সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ অলিউল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা সাদেকুর রহমান স্বপন, সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ সফিকুল ইসলাম, ব্যাংকার মোঃ আশরাফুল আলম, বিএনপি নেতা মোঃ হারুন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল হোসেন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জব্বার সরকার, ব্যবসায়ী শামীম সরকার, ওমর ফারুক সরকার, মমতাজ উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category