• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

যুব সংগ্রাম দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মধ্যনগরের কৃতি সন্তান এ,এম স্বপম জাহান

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি।।

জাতীয়তাবাদী জাতীয়তাবাদী যুব সংগ্রাম দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল জলিল মিয়া কে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।সদ্য অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পেয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কৃতি সন্তান এ,এম স্বপন জাহান।
জানা যায়,ত্যাগী,নির্যাতিত ও তৃনমূল বিএনপির এক কর্মীবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি স্বপন জাহান। এর আগে মধ্যনগর উপজেলা সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলা তরুন প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সোমবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এম এইচ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে এ,এম স্বপন জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে ফ্যাসিস্টদের সাথে যুদ্ধ করে আসছি।বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল কেন্দ্রীয় আংশিক কমিটিতে আমাকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।পাশাপাশি সততা ও নিষ্ঠার সহিত আসন্ন সংসদ নির্বাচনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো বলে প্রতিজ্ঞা করছি।

উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দের নাম ও পদবী নিম্নে উল্লেখ করা হলো-

(১)আব্দুল জলিল মিয়া : সভাপতি (২) এ এম স্বপন জাহান : সিনিয়র সহ-সভাপতি (৩) মোঃ হেলাল উদ্দিন: সহ-সভাপতি (৪) মোঃ জাহাঙ্গীর আলম:সাধারণ সম্পাদক (৫) মোঃ তাহের আহমেদ: যুগ্ম সাধারণ সম্পাদক (৬) আব্দুল হাই:সাংগঠনিক সম্পাদক (৭) মোঃ মুরাদ আহমেদ:সহ-সাংগঠনিক সম্পাদক।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category