• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

রচনা প্রতিযোগিতায় জেলায় সেরা মুরাদনগরের শিক্ষার্থী কাজী তাসমিয়া

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।। 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাজী তাসমিয়া তামিমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাজী তাসমিয়া তামিমার প্রথম স্থান অর্জন করার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কঠোর প্রতিযোগিতার মধ্যদিয়ে কাজী তাসমিয়া তামিমা তার চিন্তাশীলতা, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
কাজী তাসমিয়া তামিমা মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার বাবা উক্ত কলেজের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপক ও মুরাদনগর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
তামিমার শ্রেণী শিক্ষক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, কাজী তাসমিয়া তামিমার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। তার মেধা ও পরিশ্রম ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
কাজী তাসমিয়া তামিমার বাবা কাজী তুফরীজ এটন সন্তোষ প্রকাশ করে বলেন, মেয়ের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তামিমা সবসময় পড়ালেখার প্রতি মনোযোগী। তার এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। আমি চাই, সে ভবিষ্যতে একজন সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠুক এবং দেশের জন্য কিছু করতে পারুক। তিনি তার সন্তানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
সাফল্য অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাজী তাসমিয়া তামিমা জানায়, এই অর্জন আমার শিক্ষক ও বাবা-মায়ের অনুপ্রেরণার ফল। আমি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কাজী তাসমিয়া তামিমার এই সাফল্য মুরাদনগর উপজেলা তথা পুরো কুমিল্লা জেলার জন্য একটি গৌরবের বিষয়। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা ও সংস্কৃতির চর্চায় এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে কাজী তাসমিয়া তামিমা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category