• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৩২৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ২৭ অক্টোবর (সোমবার) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকোসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দঘন পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category