• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন পুড়ে ছাই: ৪টি গরু ও ৪টি ছাগল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহীর মোল্লা পাড়া পুরাতন বাঁশের আড্ডার পাশে ৫ বিঘার একটি পুকুর ভরাট চলছে। সারাদিন- রাতে ১৫/২০ টি গাড়িতে বালু ফেলে পুকুর ভরাটের কাজ করছেন প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় গিয়ে দেখা যায় পুকুর ভরাটের এ মহাযজ্ঞে প্রায় শতাধিক যুবক বসে আছেন।  খায়রুলের নেতৃত্বে এ পুকুর ভরাট চলছে বলে দাবি স্থানীদের।
স্থানীয়রা বলছেন, এর আগে এ পুকুর ভরাট নিয়ে দু-গ্রুপে মাঝে মারামারি হয়। এরপর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বসে দু-গ্রুপের মাঝে সন্ধি হয়। সন্ধি শেষে প্রশাসন ম্যানেজ করে পুকুরটি ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে ঘটনাস্থলে গেলে তারা পুকুর ভরাটকারীকে কথা বলতে রাজি হয়নি।
কথা বললে কাশিয়াডাংগা থানার ওসি আজিজুল বারী বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ এমন করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো উল্লেখ করেন এসব বিষয় এসিল্যান্ড ও পরিবেশ অধিদপ্তর দেখেন। তারা যদি স্থানীয় থানা পুলিশের সাহায্য চায় তাহলে আমরা তাঁদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন বলেন বিষয়টি আমার জানা নাই। ঠিকানা পাঠান আমি ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category