• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

রাবিতে নবনির্বাচিত রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধিদের শপথ গ্রহণ

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান। পরবর্তীতে স্বস্ব হলের প্রভোস্টরা ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে প্রায় আধাঘণ্টা পর আসতে থাকেন নবনির্বাচিত ২৮৩ জন প্রতিনিধি। শপথ শেষে নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, “রাকসুর দ্বার সব প্রার্থীর জন্য খোলা থাকবে।” অপরদিকে জিএস শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের বিস্তারিত হিসাব চাওয়ার দাবি জানান।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নবনির্বাচিত ছাত্রনেতারা জানান, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান নানা সংকট দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category