• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

রৌমারীতে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিল কৃষি বিভাগ

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।
কুড়িগ্রামের রৌমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার ০৫ নভেম্বর দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী। বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে গম, ভুট্টা, সরিষা ও মসুরসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত রাখার দাবি জানান।
কৃষক কালাম উপকরণ পেয়ে জানান, এ ধরনের সহযোগিতা কৃষকের জন্য বড় সহায়তা। আমরা আগের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে মাঠে কাজে নামতে পারবো।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষকদের কৃষি উপকরণ দেওয়া হচ্ছে যাতে তারা উৎপাদন ব্যয় কমিয়ে বেশি ফলন পেতে পারেন। সরকার কৃষি বান্ধব, কৃষকের উন্নয়নেই আমরা মাঠে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category