• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গনি মনোনীত নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত ১আহত ৪ বন্দরে শীতলক্ষ্যা নদীতর গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী স্বাধিনের মৃত্যু

রৌমারীতে জামায়াত মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। 
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে অবস্থিত মোহাম্মদীয়া হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ সময় উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ হায়দার আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক তাঁর রাজনৈতিক দর্শন, নির্বাচনী ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চিলমারী, রৌমারী ও রাজিবপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সমস্যা, নদীভাঙন, চরাঞ্চলের জীবনমান, বেকারত্ব ও চিকিৎসাসেবার সংকটসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category