• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রৌমারীতে বিজিবির অভিযানে সীমান্তে মাদকসহ আটক-১

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয় এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদকসহ একজন কে আটক করা হয়। রবিবার ১২ অক্টোবর দুপুরের দিকে রৌমারী উপজেলার উত্তর আলগারচর থেকে বাহারাম বাদশা নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ উপজেলার বালিয়ামারী বিওপির সীমান্ত পিলার ১০৭২/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের পাহাড়তলী বাজার (পাগলা বাজার) নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-৪৭০ পিসসহ বাহারাম বাদশা (৩৫) কে আটক করতে সক্ষম হয়। আটক ব্যাক্তি রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের পিতা: ইছাব উদ্দিন ছেলে। আসামীসহ মাদকদ্রব্য চর রাজীবপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category