• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

রৌমারীতে বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় গরু ও মদ আটক

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।
“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ২৮ অক্টোবর চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ক। মঙ্গলবার ২৮ অক্টোবর আনুমানিক সকাল ০৮:৪০ ঘটি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বড়াইবাড়ী বিওপি কর্তৃক মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৮/এমপি হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাড়ী নামক স্থান হতে ভারতীয় মদ-২৬ বোতল আটক করতে সক্ষম হয়।
এদিকে মঙ্গলবার ২৮ অক্টোবর আনুমানিক রাত ৩ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রির চর নামক স্থান হতে ভারতীয় গরু-০২টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category