• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

লাকসামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদযাপন 

Reporter Name / ১৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। বুধবার (২৬ নভেম্বর) লাকসাম উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মলিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আহমদ উল্লাহ সবুজ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, দেশীয় উন্নত জাত সংরক্ষণ এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, কৃষিপণ্য এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন স্টল অংশগ্রহণ করে।
আয়োজন করে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category