• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল

লালমনিরহাটে সাংবাদিকদের নতুন সংগঠন প্রেস ফাইভ এর আত্মপ্রকাশ

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে  প্রেস ফাইভ নামের সংগঠনের প্রকাশ হয়েছে।
জেলার পাঁচটি উপজেলা এবং এই পাঁচ উপজেলার সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুকি মোকাবেলা সহ বেশ কিছু দিক সামনে রেখে এই সংগঠন গঠন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর)রাত ১০টায় সংগঠনের উপদেষ্টা, নিউজ-২৪ ও বাসসের রংপুর সংবাদ দাতা রেজাউল করিম মানিক  প্রেস–৫ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
জেলার সিনিয়র সাংবাদিক ও গাজীটিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সদস্য সচিব-নূর আলমগীর অনু, যুগ্ম আহ্বায়ক হিসাবে কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান মোস্তফা ও বাংলাট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলমের নাম ঘোষনা করা হয়।
রাহেবুল ইসলাম টিটুল- (চ্যানেল এস), সাইফুল ইসলাম সবুজ, ( দৈনিক ডেসটিনি), রবিউল হাসান(নিউজ-২৪), রকিবুল ইসলাম, মাহিরখান (রংপুর সংবাদ), তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল(স্টাফ রিপোর্টার, লালমনিরহাট বার্তা), আব্দুল মান্নান, (ডেইলি টাইমস)।
লিখিত ঘোষণায় বলা হয়, এই কমিটি প্রেস–৫ এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে।
প্রেস ফাইভ এর প্রধান তিন উপদেষ্টা হলেন সাহিত্যিক ও শিক্ষক ডক্টর হাসানুজ্জামান জুয়েল, বাংলা ভিশনের মেহেদী হাসান জুয়েল, জেলা প্রতিনিধি, বাংলা ভিশন।
এই বিষয়ে উপদেষ্টারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে  শক্তিশালী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category