• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাইবার ইউজার দলের পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন কমিটি ঘোষণা

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসানের সুপারিশে উপজেলা আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফারুক ভূইয়া ৫৫সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে শাহরিয়া আহাম্মেদ শাহিনকে সভাপতি, শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সোহেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে রাসেল আহম্মেদ, সহ সভাপতি পদে বায়েজীদ সরকার, বাবলা ভূইয়া, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, জামাল মিয়া, বিল্লাল হোসেন, মাসুম পারভেজ, আনিছ মিয়া ও বাহাদুর। যুগ্ম সাধারন সম্পাদক পদে রয়েছেন ইসমাইল, আয়নল হক, শাহাবুদ্দিন, ইব্রাহিম, মাসুদ ভুইয়া।
সহ সাধারন সম্পাদক পদে শাকিল আহম্মেদ, খাইরুল হোসেন, জালাল উদ্দিন, মাছুম ভূইয়াকে মনোনীত করা হয়েছে।

সহ-সাংগঠনিক পদে আরমান হোসেন, ময়নল হোসেন, মহিউদ্দিন, শফিকুল ইসলাম। এছাড়াও প্রচার সম্পাদক ফয়সাল আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক সফিউল্লা, ইয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক করিম সরকার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক পারভেজ ভুইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সহ তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হৃদয়, দপ্তর সম্পাদক মেহেদি হাসান মিরাজ, সহ-দপ্তর সম্পাদক রিফাত, শ্রম বিষয়ক সম্পাদক আরফিন সরকার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক বসির মিয়া। এছাড়াও কমিটিতে ১৫ জনকে সদস্য করা হয়েছে।

কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জয়নাল মোল্লা, উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে শাহিন শিকদার, ইউনুছ মিয়া রানা, আবু হাসান, কাজী সোহাগ আহাম্মদ, বিল্লাল হোসেন, জাকির হোসেন, আশিকুল জামান সাগর, মনির হোসেন, সাদ্দাম হোসেন।

সাইবারেও আমরা রাজপথেও আমরা এই স্লোগানকে ধারণ করে ১যুগ আগে এস আলম রাজীবের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ( বিএনসিইউপি)। ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠে এই সংগঠনটি। মুরাদনগরেও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলো সাইবার ইউজার দলের ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category