• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক রবিন

Reporter Name / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী এনামুল হক রবিন২৯(সেপ্টেম্বর)সোমবার দিনব্যপাী মোগড়াপাড়া ইউনিয়নের প্রায় সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন,পাশাপাশি ব্যাক্তিগত অর্থায়নে প্রত্যেকটি পূজা মন্ডপে শারদীয় ভোজন আয়োজনের জন্য পোলাও চাল,ডাল-সহ অনুদান প্রদান করেন।

এ সময় মন্ডপগুলোর সভাপতি ও সেক্রেটারি সহ-সাধারণ জনগনও উপস্থিত ছিলেন।

আরোও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জুলহাস যুবদলনেতা কাজী সাদ্দাম,ছাত্রদল নেতা কাজী ইফতি আহাম্মেদ তুহিন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সাহেবের পক্ষেও শুভেচ্ছা জানান।
পূজাকে নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও নিজস্ব স্বেচ্ছাসেবক টিমকে সার্বক্ষনিক তদারকীর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনে দিকনির্দেশনা প্রদান করেন।

কাজী এনামুল হক রবিন বলেন, শারদীয় দুর্গাপূজা আপনারা নির্বিঘ্নে করবেন,এমন কোন শক্তি নাই যে আপনাদের এই পূজা কোন প্রকার অশান্তি সৃষ্টি করবে।
আর যারাই কোন প্রকার অশান্তি করার চেষ্টা করবে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিবো।
আমরা হিন্দু ভাই-বোনদের উপর নির্যাতনকারী কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেয়া হবেনা।আপনারা সুন্দর ভাবে, নির্ভয়ে আপনাদের পরিবার-পরিজন নিয়ে পূজা পালন করবেন।
আজকে আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি।
এটা কোন দান নয়। পূজা উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category