• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল

সীতাকুণ্ডে সিরাজুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৯৩ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগার হাট সিরাজুল উলুম মাদ্রাসায় নুরানি বিভাগের উদ্যোগে গতকাল  মঙ্গলবার  বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজের ক্রমবর্ধমান অন্যায়-অপরাধ রুখতে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম—বক্তারা অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন।
মাদ্রাসার সুপার সফিউল কাদেরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামের  সঞ্চালনায় সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। যেভাবে সমাজের অন্যায় অপরাধ বেড়ে চলেছে, মানুষকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করলে আগামী প্রজন্ম থেকে ভালো কিছু আশা করা যাবে না।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জুমার নামাজের নিয়ম, জানাযার নামাজের নিয়ম, এবং বিবাহ অনুষ্ঠানের নিয়মাবলী প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অভিভাবকদের প্রশংসনীয় হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, যুব বিভাগের সভাপতি তৈহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার আজিম, প্রফেসর শাহ আলম, বড়দারোগার হাট বাজার কমিটির সভাপতি ফজলুল হক ফিরোজ, সহ এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category