• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ-১ আসনে জনসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

আবু ইউসুফ নাঈম, সুনামগঞ্জ প্রতিনিধি ॥ / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম, সুনামগঞ্জ প্রতিনিধি ॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার মধ্যনগর) আসনে জনসংযোগ ও পূজা মণ্ডপ পরিদর্শনে দিনভর ব্যস্ত সময় কাটালেন যুক্তরাজ্যফেরত ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

সম্প্রতি তিনি জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও প্রবাসী পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন। স্থানীয়দের অভিযোগ ও উন্নয়ন-সংক্রান্ত চাহিদা মনোযোগ দিয়ে শুনে তিনি প্রতিশ্রুতি দেন—
জনগণের ভাগ্য উন্নয়ন ও পরিবর্তনের জন্য আমি রাজনীতি করি, ব্যক্তিস্বার্থে নয়।

দিনব্যাপী তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আমাদের বড় শক্তি।

এলাকাবাসী ব্যারিস্টার লিটনের যোগ্যতা ও সততার প্রশংসা করে জানিয়েছেন, তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সুনামগঞ্জ-১ আসনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসজীবনের অভিজ্ঞতা, আধুনিক দৃষ্টিভঙ্গি এবং তরুণ নেতৃত্বের গুণাবলি তাঁকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা এবং তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী মাঠে সক্রিয় রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category