• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা এলাকায় একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৩টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিনথিয়া (২০) ও তার স্বামী সাব্বির (২২)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category