• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

সড়ক দুর্ঘটনায় স্বাধীনের মর্মান্তিক মৃ’ত্যু: জানাজায় হাজারো মানুষের ঢল

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

​লাকসামের গাজিমুড়া গ্রামের কাঁচামালের ব্যবসায়ী
কামাল হোসেন এর ছেলে শাহাদাত হোসেন স্বাধীনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াণে পুরো এলাকায় শোকের মাতম চলছে। আজ এক সড়ক দুর্ঘটনায় নিহত হলো স্বাধীন। শান্ত, ভদ্র ও নম্র স্বভাবের এই তরুণের আকস্মিক চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।
​লাকসাম উপজেলাসহ আশ-পাশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ গাজিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি ভিড় করেন।
জায়নামাজে মানুষের এই ঢলই প্রমাণ করে, স্বল্প সময়ে তিনি কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
​জনপ্রিয়তা ও শোকের মাতম, ​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত স্বাধীন ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। স্থানীয় মানুষেরা তাকে অত্যন্ত ভদ্র, নম্র ও শান্তস্বভাবের হিসেবে জানতেন। সদা হাস্যোজ্জ্বল এই তরুণের হঠাৎ এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
​স্থানীয় একজন জানান, “স্বাধীনকে তার গোটা জীবনে কেউ উঁচু স্বরে কথা বলতে দেখেনি। এমন ভালো ছেলে এভাবে চলে যাবে, এটা ভাবতে পারছি না। আমরা গভীর শোকাহত।”
​এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো লাকসাম উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
​স্বাধীনের সহপাঠী ও বন্ধুরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তাদের বক্তব্য, স্বাধীন ছিলেন সবার প্রিয়। তার চলে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান এবং বন্ধুদের মধ্যে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হবে।
​গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আজ গাজিমুড়া সরকারি প্রা: স্কুল মাঠ প্রাঙ্গনে তার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় উপস্থিত জনতার ঢল লাকসামের ইতিহাসে বিরল বলে মনে করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category